বাংলাদেশকে শট খেলতে প্রলুব্ধ করেই সফল আফগানিস্তান
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম সেশনে রাজত্ব করেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বোলারদের নাভিশ্বাস তুলেছিলেন বাংলাদেশের দুই ওপেনাদ তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। আফগানিস্তানের কোনো পরিকল্পনাই তখন কাজে লাগেনি। এমন কঠিন মুহূর্তেও নিজেদের পরিকল্পনায় অটল থাকতে চেয়েছিল আফগানিস্তান। শেষ পর্যন্ত তাই কাজে দিয়েছে।