বাংলাদেশের কাছে হেরে চাকরি হারাচ্ছেন সরফরাজ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েই পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব নিয়েছিলেন সরফরাজ আহমেদ। নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে সরফরাজের পাকিস্তান। এমন পারফরম্যান্সে এক সিরিজ পরই চাকরি হারাতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সরফরাজের পরিবর্তে পাকিস্তানের নতুন টেস্ট প্রধান কোচ হতে পারেন ইউনিস খান। এমন প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ।