সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পাচ্ছে বাংলাদেশ
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় আর্থিক জরিমানার পাশাপাশি নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ! এমন গুঞ্জন থাকলেও সপ্তাহখানেক আগে আনুষ্ঠানিকভাবে আইসিসি নিশ্চিত করে বিসিবিকে কোনো ধরনের আর্থিক, ক্রিকেটীয় বা প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না। নতুন খবর হচ্ছে, বিশ্বকাপ না খেললেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পাচ্ছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।