হেটমায়ারের ব্যাটে শেষ ওয়ানডেতে জয় ওয়েস্ট ইন্ডিজের
শিমরন হেটমায়ারের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে সান্ত্বনার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে দলকে ২ উইকেটের নাটকীয় জয় এনে দেন তিনি। তবে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড।