লুম্বিনীর হয়ে এনপিএল খেলবেন শামীম
নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আগামী আসরে লুম্বিনী লায়ন্সের হয়ে খেলবেন শামীম পাটোয়ারি। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের দল পাওয়ার বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তি পত্র পেলেই নেপালের বিমান ধরবেন শামীম।