স্কোয়াডে থাকলেও ভারত দলে সহসাই অভিষেক হচ্ছে না সূর্যবংশীর
ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেও অভিষেকের জন্য আরও অপেক্ষা করতে হবে বৈভব সূর্যবংশীকে। মাত্র ১৫ বছর বয়সী এই ব্যাটারকে নিয়ে আগ্রহ থাকলেও তাকে এখনই একাদশে নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডাসকেট।