রবিউলের বোলিং তোপে ১০ উইকেটে জিতল নর্থ জোন
প্রিতম কুমারের দেড়শ ও আকবর আলীর সেঞ্চুরিতে সাউথ জোনকে বড় রানের চাপে ফেলেছিল নর্থ জোন। সেই রান পাহাড়েই চাপা পড়েই ধ্বস নামে সাউথের ইনিংসে। দ্বিতীয় ইনিংসে নর্থ জোনের রবিউল হকের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি সাউথ। পাঁচ উইকেট নেন তিনি। পরে মাত্র ৬১ রানের টার্গেটে সাব্বির হোসেনের ঝড়ো ফিফটিতে ইনিংসের দশম ওভারেই দশ উইকেটের সহজ জয় দিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু করল আকবর আলীর দল।