ডিপিএলে আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ পাবেন না: বাবু
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অন্যতম প্রচলিত শব্দযুগল 'কমিটির টিম'। আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দিষ্ট কোনো ক্লাব বা দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ থেকেই এমন কথার উৎপত্তি। বিষয়টি শুধু অভিযোগেই সীমাবদ্ধ থেকেছে সবসময় এমনটাও নয়। বারবারই মাঠে সেসব পক্ষপাতিত্বের উদাহরণ দেখা যেত খালি চোখেই। কিন্তু এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে এসব অভিযোগ থেকে পুরোপুরি ঘরোয়া ক্রিকেটকে মুক্ত করতে চায় বিসিবি।