কমে গেল বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ম্যাচ যুব এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। তবে ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে ওমানে যেতে পারেনি বাংলাদেশ দল।