‘পাকিস্তান কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারছে না ভারতের সঙ্গে’
এক সময় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিল উত্তেজনা-উন্মাদনা। তবে সেই লড়াই এখন আর চোখে পড়ে না। দুই দলের বেশিরভাগ লড়াই এখন হয় একপেশে। সর্বশেষ এশিয়ান গেমসের ফাইনালেও ভারতের কাছে হেরেছে পাকিস্তান। ফলে এশিয়ান গেমসের স্বর্ণ জিতে নিয়েছে শ্রেয়াস আইয়ারের দল।