ইংল্যান্ডের বিপক্ষে টানা আক্রমণাত্মক হওয়ার সুযোগ নেই: মরকেল
টি–টোয়েন্টি বিশ্বকাপে সন্ধ্যার ম্যাচগুলোতে বড় ধরনের প্রভাব রাখছে শিশির। অনেক ম্যাচে প্রথম ইনিংস থেকেই শিশির দেখা যাচ্ছে, যা দ্বিতীয় ইনিংসে আরও বাড়ে। এই কারণে টস জিতে আগে বোলিং নেওয়ার প্রবণতাই বেশি দেখা যাচ্ছে দলগুলোর মধ্যে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বিষয়টি নিয়ে ভাবছে ভারতও।