৫০ ওভারের ম্যাচ খেলে অ্যাডিলেড টেস্টের প্রস্তুতি সারবে ভারত
অ্যাডিলেড টেস্টের আগে ক্যানেবেরায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। যদিও বৃষ্টির কারণে ক্যানবেরায় শনিবার টসই হল না। ফলে দুই দিনের এই ম্যাচের ব্যাপারে সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। রবিবার ৫০ ওভারের ম্যাচ খেলেই প্রস্তুতি সারবে ভারত।