নাহিদ-তানজিদের পেশাওয়ারে জিম্বাবুয়ের বেনেট
জিম্বাবুয়ের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নময় সময় কেটেছে ব্রায়ান বেনেটের। বিশ্বকাপে আলো ছড়িয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেন ডানহাতি এই ব্যাটার। ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন বেনেট। বিষয়টি নিশ্চিত করেছেন জাভেদ আফ্রিদি।