বৈভবকে দেখে আমিও অনুপ্রাণিত হই: জয়সাওয়াল
মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে জসপ্রীত বুমরার বিপক্ষে ইয়াশভি জয়সাওয়াল ও বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। শুধু বুমরাহ নন, মুম্বাইয়ের পুরো বোলিং লাইনআপের বিপক্ষে এ দিন তান্ডব চালিয়েছেন জয়সাওয়াল-সূর্যবংশী জুটি। ৩০ বলে ৮০ রানের এই বিধ্বংসী উদ্বোধনী জুটির পেছনে দুইজনের বোঝাপড়াকে কৃতিত্ব দিলেন ম্যাচ সেরা জয়সওয়াল।