৪ ম্যাচের ঐতিহাসিক সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
বর্তমানে ৫ ম্যাচের টেস্ট সিরিজ দেখা যায় নিয়মিতই। বিশেষ করে অ্যাশেজ বা বোর্ডার-গাভাস্কার সিরিজে পাঁচ ম্যাচেই থাকে উত্তেজনা চরমে। তবে অন্যদলগুলো এতো ম্যাচের সিরিজ খেলে না একে অপরের বিপক্ষে।
বর্তমানে ৫ ম্যাচের টেস্ট সিরিজ দেখা যায় নিয়মিতই। বিশেষ করে অ্যাশেজ বা বোর্ডার-গাভাস্কার সিরিজে পাঁচ ম্যাচেই থাকে উত্তেজনা চরমে। তবে অন্যদলগুলো এতো ম্যাচের সিরিজ খেলে না একে অপরের বিপক্ষে।
প্রথম তিন টি-টোয়েন্টিতেই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাউথ আফ্রিকার ব্যাটাররা। চতুর্থ ম্যাচে অবশ্য ব্যাটিং ব্যর্থতা ঘুচল খানিকটা। কনোর এস্টারহুইজেনের হাফ সেঞ্চুরির সঙ্গে বাকিদের ছোট ছোট অবদানে সিরিজ প্রথমবার দেড়শ পার করে সফরকারীরা। রান তাড়ায় একশর আগে পাঁচ উইকেট হারানো নিউজিল্যান্ড থামে ১৪৫ রানে। চতুর্থ টি-টোয়েন্টিতে কিউইদের ১৯ রানে হারিয়ে সিরিজে ২-২ এ সমতায় ফিরল সাউথ আফ্রিকা। ২৫ মার্চ সিরিজের শেষ ম্যাচ হবে ক্রাইস্টচার্চে।
সাউথ আফ্রিকার ব্যাটারদের চেপে ধরলেন লকি ফার্গুসন। ডানহাতি পেসারের সঙ্গে প্রতিপক্ষকে আটকে রাখলেন কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্সরা। ব্যাটারদের কেউই দাঁড়াতে না পারায় মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। রান তাড়ায় হাফ সেঞ্চুরি করলেন টম লাথাম। বাঁহাতি ব্যাটারকে সঙ্গ দিলেন ডেভন কনওয়ে। শেষ পর্যন্ত ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
প্রথম টি-টোয়েন্টিতে হারলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে অনুষ্ঠিত ম্যাচে সাউথ আফ্রিকাকে ৬৮ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনে স্বাগতিকরা।
নিউজিল্যান্ডের মিডল অর্ডারের ব্যাটার বেভন জ্যাকবস বাঁ হাঁটুর চোটের কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে কভার হিসেবে যুক্ত করা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা কেটেন ক্লার্ককে।
অনুশীলনের সময় হাতের আঙুলে চোট পেয়ে চার সাপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের লেগস্পিনার ইশ সোধি। মাউন্ট মঙ্গানুইতে সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে অনুশীলনের সময় বলের আঘাতে সোধির বৃদ্ধাঙ্গুলি ভেঙে যায়। এই চোট থেকে সেড়ে উঠতে চার সাপ্তাহের মত সময় লাগতে পারে বলে জানা গেছে। আর তাতে করে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পুরো সিরিজই মিস করতে যাচ্ছেন এই স্পিনার।
সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জোর গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই দেশের মাটিতে খেলতে পারেন সাকিব। ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে নিয়ে বেশ ইতিবাচক মন্তব্য করেছেন।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার খেলবেন। নিলামে অবিক্রিত থাকলেও শরিফুল ইসলামকে একদিন আগেই দলে নিয়েছে পেশাওয়ার জালমি। একই দলের হয়ে পিএসএলে খেলবেন নাহিদ রানাও। গতিময় ডানহাতি পেসার অবশ্য নিলাম থেকেই দল পেয়েছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের সূচি ও ভেন্যু ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
ফ্র্যাঞ্চাইজি লিগের সূচির সঙ্গে সাংঘর্ষিক হলে বেশিরভাগ সময়ই জাতীয় দল থেকে ছুটি পেয়ে থাকেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন-লকি ফার্গুসনরা। ক্রিকেটারদের মধ্যে কোচদেরও ছুটি দিচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য সাউথ আফ্রিকা সিরিজ ও বাংলাদেশ সফরের সময় ছুটি পাচ্ছেন লুক রঙ্কি ও জ্যাকব ওরাম। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক মিচেল সান্টনার। শেষ দুই ম্যাচে অধিনায়কত্ব করবেন টেস্ট অধিনায়ক টম ল্যাথাম, যিনি প্রায় তিন বছর পর দেশের হয়ে টি–টোয়েন্টি দলে ফিরছেন।
নিউজিল্যান্ডকে কাঁদিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এমন ম্যাচে ড্যারিল মিচেলের দিকে বল ছুঁড়ে শাস্তি পেলেন আর্শদীপ সিং। ভারতের তারকা পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। পাশাপাশি আর্শদীপের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।