মুস্তাফিজের পাশে বাংলাদেশ, বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি নাসের
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে রাজনীতি ও ক্রিকেটের মিশ্রণ নিয়ে তিনি স্পষ্ট মত দিয়েছেন।