তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন এলিস-ডেভিস
সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের আগে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। চোটে পড়ে সিরিজ নির্ধারণী ম্যাচ থেকে ছিটকে গেছেন নাথান এলিস ও জোয়েল ডেভিস। চোট থেকে সেরে উঠতে দ্রুতই সাউথ আফ্রিকা ছাড়বেন তারা দুজন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনের পুনর্বাসন প্রক্রিয়া চলবে।