ফিটনেস টেস্টে ফেল সোহাগ গাজী-তুষার, রিপনের চমক
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির গত মৌসুমের আগে ফিটনেস টেস্টে ফেল করেছিলেন সোহাগ গাজী। আগামী ৩ অক্টোবর থেকে পর্দা উঠতে যাচ্ছে সাদা পোশাকের ক্রিকেটের এনসিএলের। তবে টুর্নামেন্ট শুরুর আগে দেওয়া ফিটনেস টেস্টে ফেল করেছেন সোহাগ গাজী। বরিশাল বিভাগের স্পিনারের সঙ্গে আছেন সিলেটের তৌফিক খান তুষারও। বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।