‘উইকেট না পেলে ওরা কঠিন সময় উপহার দেবে’, জানতেন তানজিদ
ডারউইন টেস্টে দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে প্রথম দিনই ১৯৮ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। এরপর মাত্র ১ উইকেট হারিয়ে ৯৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল টাইগাররা। দ্বিতীয় দিনেও অজি বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। এরই মধ্যে ১৫৩ রানের লিড নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল।