চলমান অস্থিরতার মধ্যে পদত্যাগ করলেন কানাডার প্রধান কোচ
কানাডার ক্রিকেটে চলমান অস্থিরতার মধ্যেই প্রধান কোচের পদে পরিবর্তন আসছে। দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় সরে দাঁড়িয়েছেন মন্টি দেশাই। গত সপ্তাহের শেষ দিকে তার বিদায়ের পর নতুন প্রধান কোচ নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে ক্রিকেট কানাডা।