প্রথমবার ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন বাংলাদেশের মেয়েরা
টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপেও ইংল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ হয়েছে বাংলাদেশ নারী দলের। তবে ইংলিশদের বিপক্ষে কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। আগামী বছরের সেপ্টেম্বরে সেই সুযোগ পাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।