চোট সারিয়ে ফিরে ফের ইনজুরিতে আয়ুশ
আইপিএলে পাওয়া চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন আয়ুশ মাহাত্রে। তবে ফিরেই আবার চোটের কবলে পড়লেন মুম্বাইয়ের এই তরুণ ব্যাটার। তার পেশিতে চিড় ধরেছে বলে জানা গিয়েছে। ফলে অন্তত চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের চোট পুনর্বাসন ব্যবস্থা।