অভিষেকেই মিনহাসের বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
ম্যাট রেনশ ও ম্যাথু শর্ট হাফ সেঞ্চুরি পেলেও আরাফাত মিনহাসের স্পিনের সামনে দাঁড়াতে পারল না অস্ট্রেলিয়া। অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে বাজিমাত করলেন মিনহাস। বাঁহাতি স্পিনারের স্পিন জাদুতে দুইশতেই আটকে গেল সফরকারীরা। রান তাড়ায় হাফ সেঞ্চুরিতে পাকিস্তানকে সহজ জয় এনে দিলেন বাবর আজম ও গাজি ঘোরি। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।