দ্বিপাক্ষিক সিরিজে লাগাম, ওয়ানডে নিয়ে নতুন ভাবনা আইসিসির
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে এখন তিন সংস্করণের ক্রিকেটের মধ্যে ভারসাম্য নিয়ে আলোচনা চলছে। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের সংখ্যা ও গুরুত্ব বাড়ছে। একই সময়ে ২০১৯ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর পর টেস্ট ক্রিকেটও পেয়েছে নির্দিষ্ট প্রতিযোগিতামূলক কাঠামো। ফলে ওয়ানডে ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজগুলোকে কীভাবে আরও আকর্ষণীয় ও অর্থবহ করা যায়, সেটি নিয়ে ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।