জোবার্গ সুপার কিংসের প্রধান কোচ হলেন অ্যালবি মরকেল
সাউথ আফ্রিকার সাবেক অলরাউন্ডার অ্যালবি মরকেলকে এসএ২০-এর ফ্র্যাঞ্চাইজি জোবার্গ সুপার কিংসের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রথম চার মৌসুম দায়িত্ব পালন শেষে সরে দাঁড়ানো স্টিফেন ফ্লেমিংয়ের জায়গায় দায়িত্ব নিলেন তিনি।