১১ ঘণ্টা ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলার পরিকল্পনা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে মহাকাব্য রচনা করেছে বাংলাদেশ। এবার সিরিজ জিতে সেই মহাকাব্যকে পূর্ণতা দিতে চান ফিল সিমন্স। বাংলাদেশের প্রধান কোচের চাওয়া ম্যাকাই টেস্টে নিজেদের প্রথম ইনিংসেই যেন বড় সংগ্রহ করে বাংলাদেশ। আর তাহলেই চাপে ফেলা সম্ভব হবে অস্ট্রেলিয়াকে।