প্রথমবার বিপিএল খেলতে আসতে পারেন উইলিয়ামসন
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসতে পারেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের সঙ্গে আলোচনা করছে রাজশাহী ওয়ারিয়র্স। উইলিয়ামসনের সঙ্গে আলোচনার বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র।