দুইটা লো ফুল টস বল ছিল, আমার মিস হয়ে গেছে: বিজয়
খুলনা টাইগার্সের বিপক্ষে ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭ রানে হেরেছে দুর্বার রাজশাহী। সেঞ্চুরি করেও এই ম্যাচে দলকে জেতাতে পারেননি রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়। শেষ তিন ওভারে রাজশাহীর প্রয়োজন ছিল ৩৬ রান। সেই সময় বিজয় অপরাজিত ছিলেন ৪৫ বলে ৮২ রান করে।