ভারতকে বিসিবির চিঠি, ইঙ্গিত সম্পর্ক পুনঃস্থাপনের
ভারতের সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে আবারও পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে এই ব্যাপারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) চিঠি দিয়েছে বাংলাদেশ। এমন তথ্য জানিয়েছে ভারতের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম দ্য ফাইনেন্সিয়াল এক্সপ্রেস।