বেঙ্গালুরুর ট্রফি সংবর্ধনা অনুষ্ঠানে নিহত ১১, বিসিসিআই বলছে ‘আমাদের সম্পৃক্ততা নেই’
গতকাল বেঙ্গালুরুতে অনুষ্ঠিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয়ের সংবর্ধনা অনুষ্ঠান বন্ধ করে দিতে হয় একটি দুর্ঘটনার পর। ১৮ বছরের অপেক্ষার অবসানে অনুষ্ঠানটির আয়োজন করেছিল বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি ও কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)। অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন, আহত হন আরও ৩৩ জন।