বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ
পাকিস্তানের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। আগে থেকেই জানা ছিল জুলাই মাসে বাংলাদেশের মাটিতে ফিরতি সিরিজ খেলতে আসবে পাকিস্তান।
পাকিস্তানের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। আগে থেকেই জানা ছিল জুলাই মাসে বাংলাদেশের মাটিতে ফিরতি সিরিজ খেলতে আসবে পাকিস্তান।
হেডিংলিতে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়েছে সাই সুদর্শনের। তবে এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে টপ অর্ডার এই ব্যাটারকে নাও দেখা যেতে পারে। জানা গেছে এই ব্যাটার এখনও ফিট নন ম্যাচ খেলার মতো।
টেস্টে অস্ট্রেলিয়ার নিয়মিত তিন নম্বর ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেন। এই তারকা ব্যাটার বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন অস্ট্রেলিয়া দল থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে তিন নম্বরে খেলতে দেখা যাবে ক্যামেরন গ্রিনকে। অজি অধিনায়ক প্যাট কামিন্স তাকে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবেই দেখছেন।
টি-টোয়েন্টি ক্রিকেটের পরের বিশ্বকাপটা হবে ভারত ও শ্রীলঙ্কায়, ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে। ২০ দলের বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতিতে কোন ছাড় দিচ্ছে না নিউজিল্যান্ড। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে কিউইরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
বিশ্ব ক্রিকেটে এমন অনেক ক্রিকেটার আছেন যারা ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েও আন্তর্জাতিক ক্রিকেট নিজেদের মেলে ধরতে পারেন না। এনামুল হক বিজয়ও সেই ক্রিকেটারদের কাতারে নাম লেখাবেন কিনা তা এখনই বলে দেয়ার সুযোগ নেই। ডানহাতি ওপেনার বিজয় ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও এক যুগের ক্যারিয়ারেও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি।
গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই দুই সেঞ্চুরির সুবাদে ২১ ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে অবস্থান করছেন বাংলাদেশের অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২৫ জুন বুধবার তাদের সাপ্তাহিক টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং হালনাগাদ করেছে।
বাংলাদেশে আঞ্চলিক ক্রিকেট সংস্থা হওয়ার কথা থাকলেও দেশের ক্রিকেটের এত বছরেও সেটা হয়ে উঠেনি। বিভাগীয় পর্যায়ে ‘মিনি বিসিবি’ গঠনের আশা দেখালেও সেটা করতে পারেননি কর্তারা। বাংলাদেশের ক্রিকেটও তাই দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়তে পারেনি। সবশেষ কয়েক বছরে ক্রমশই ঢাকা কেন্দ্রিক হয়েছে ক্রিকেট। স্বাভাবিকভাবেই দেশের বিভাগীয়, জেলা ক্রিকেট যেন ঘুমিয়ে পড়েছে। টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর উদযাপনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ঘুমিয়ে পড়া ক্রিকেটকে জাগিয়ে তুলতে চান আমিনুল ইসলাম বুলবুল।
ভারতের বিপক্ষে হেডিংলিতে প্রথম টেস্টে পাঁচ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। ম্যাচটিতে ৩৭১ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করেছে ইংল্যান্ড। বেন ডাকেটের সেঞ্চুরিতে নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করেছে স্বাগতিকরা। ম্যাচ শেষে ডাকেটকে প্রশংসায় ভাসান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
দলের চার ব্যাটার মিলে পাঁচ সেঞ্চুরি করলেও হেডিংলি টেস্টে পরাজয় এড়াতে পারেনি ভারত। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। দুটি বড় ভুলের কারণে ভারতকে হারতে হয়েছে বলে মনে করেন তিনি।
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ফাইনালে উঠতে না পারায় অনেকে 'বাজবলের' শেষ দেখে ফেলেছিলেন। তবে হেডিংলিতে ভারতকে হারিয়ে আবারও ইংল্যান্ড প্রমাণ করলো বাজবল এখনও আগের মতোই কার্যকর। বেন ডাকেটের সেঞ্চুরির সঙ্গে জো রুট ও জ্যাক ক্রলির হাফ সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। ২০২২ সালে এজবাস্টনে ৩৮৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও হেরেছিল ভারত। এবার লিডসে ৩৭১ রানের লক্ষ্যও দিয়েও হার মেনে নিতে হলো সফরকারীদের।
গত অক্টোবর থেকেই নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। মূলত তিন সংস্করণে তিনি অধিনায়ক থাকতে চান না বলে আলোচনা ছিল। গত মাসেই নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শান্তর স্থলাভিষিক্ত হন লিটন দাস। আর শ্রীলঙ্কা সিরিজের ঠিক আগ মুহূর্তে তাকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে।
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এসএ টোয়েন্টির নিলাম। নিলামের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে এক তৃতীয়াংশ ক্রিকেটারকে। ফ্র্যাঞ্চাইজিগুল এখন সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে রিটেইন করতে পারবে বা নিলামের আগে ডিরেক্ট সাইনিং করাতে পারবে। যা অন্য আসরগুলোর তুলনায় সবচেয়ে কম।