আইপিএল বিশ্বসেরা টুর্নামেন্ট, আবারও আমি ফিরতে চাই: ব্রুক
২০২৫ আইপিএলের নিলাম থেকে ৬.২৫ কোটি রুপিতে হ্যারি ব্রুককে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে টুর্নামেন্ট শুরুর আগে তিনি হুট করে নিজের নাম সরিয়ে নেন।
২০২৫ আইপিএলের নিলাম থেকে ৬.২৫ কোটি রুপিতে হ্যারি ব্রুককে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে টুর্নামেন্ট শুরুর আগে তিনি হুট করে নিজের নাম সরিয়ে নেন।
অস্ট্রেলিয়ায় এই বছরের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে যোগ দিচ্ছে বাংলাদেশ 'এ' দল। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মত এই সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল। তাদের সঙ্গে এই আসরে দেখা যাবে পাকিস্তানের 'এ' দল বা পাকিস্তান শাহীন্সকে। বিষয়টি নিশ্চিত করেছে নর্দার্ন টেরিটরি ক্রিকেট।
নারী ব্যাটারদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন স্মৃতি মান্ধানা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও শীর্ষস্থানের খুব কাছে চলে এসেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬২ বলে ১১২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে তাহলিয়া ম্যাকগ্রাকে টপকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ৩ নম্বরে।
আগ্রাসী ক্রিকেটের মানসিকতার কারণে বিশ্ব জুড়ে জনপ্রিয়তা পেয়েছে বাজবল। এর নেপথ্যে কিউই কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। শুরুতে শুধু ইংল্যান্ডের সাদা পোশাকের কোচ হিসেবে দায়িত্ব নিলেও এখন ইংল্যান্ডের তিন ফরম্যাটের কোচ তিনি। ম্যাচকালামের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)।
টেস্টে অস্ট্রেলিয়াকে আরেকটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) শিরোপা জেতাতে চান নাথান লায়ন। আর তাই এখনই অবসর নিয়ে ভাবছেন না ৩৭ বছর বয়সী এই স্পিনার।
পাঁচ মাস পর হেডিংলি টেস্ট দিয়ে ভারতের জার্সিতে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের আগে তিনি সর্বশেষ খেলেছিলেন জানুয়ারিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে। সেই ম্যাচেই পিঠে চোট পান এই পেসার।
বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে অপরাজিত সেঞ্চুরির পর সাত ইনিংস পেরিয়ে অবশেষে আরেকটি তিন অঙ্কের দেখা পেলেন উইয়ান মুল্ডার। বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তার ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে বিশাল লিড নিয়েছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা করে ৩৬৯ রান। এর সঙ্গে প্রথম ইনিংসের ১৬৭ রানের লিড মিলে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৩৭।
চাপের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্রিকেটবিশ্বে আলাদা এক উপাধি পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাকে ডাকা হত ‘ক্যাপ্টেন কুল’। এবার নিজের সেই জনপ্রিয় ডাকনামকে আনুষ্ঠানিকভাবে নিজের ট্রেডমার্ক বানিয়ে ফেললেন ধোনি।
আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টাফেলকে ৩ বছরের জন্য নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দেশি আম্পায়াদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ারের শরণাপন্ন হচ্ছে বাংলাদেশ।
বিপিএলের আগামী আসর কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। বিপিএলের সম্ভাব্য শুরুর সময় নির্ধারণসহ বেশি কিছু এজেন্ডা নিয়ে আলোচনার জন্য রবিবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা। সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আগামী বিপিএল।
প্রায় ১৯ বছর আগে অ্যাওয়ার্ড নাইট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সেরা পরফরমারদের অ্যাওয়ার্ড দেওয়ার রীতি চালু রাখতে পারেনি তারা।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সবকটিতে জসপ্রিত বুমরাহকে পাবে না ভারত, সেটা আগে থেকেই জানা। তাকে খেলানো হতে পারে তিনটি টেস্টে। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেই এই পেসার খেলবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।