দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মহারাজ, অধিনায়ক মুল্ডার
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন কেশভ মহারাজ। এই স্পিনার বাঁ পায়ের গোড়ালির চোটে পড়েছেন। সিরিজের প্রথম টেস্টে সাউথ আফ্রিকাকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন কেশভ মহারাজ। এই স্পিনার বাঁ পায়ের গোড়ালির চোটে পড়েছেন। সিরিজের প্রথম টেস্টে সাউথ আফ্রিকাকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ই টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, বাংলাদেশ সফরের সঙ্গে বাতিল হতে পারে এ বছর এশিয়া কাপও। ভারতের বাংলাদেশ সফর এখনো ঝুলে থাকলেও এশিয়া কাপ নিয়ে সংশয় অনেকাংশে কেটে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াই জানাচ্ছে, আগামী ৫ সেপ্টেম্বর পর্দা উঠতে পারে এশিয়া কাপের এবারের আসরের। ভারত ও পাকিস্তানের ম্যাচ হতে পারে ৭ সেপ্টেম্বর।
বাংলাদেশেরে বিপক্ষে সবশেষ সিরিজে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ছিলেন শাদাব খান। তবে বাংলাদেশ সফরের আগেই ইংল্যান্ডে ডান কাঁধের অস্ত্রোপচার করাতে পারেন তারকা এই অলরাউন্ডার। যার ফলে চলতি মাসে মিরপুরে হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নাও পাওয়া যেতে পারে তাকে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার।
আগামী ১৩ আগস্ট বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। সূচি অনুযায়ী তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। সিরিজের সময়সূচি দুই মাস আগেই প্রকাশিত হলেও এখন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ইংল্যান্ড সিরিজ থেকেই আদ্রিয়ান হোল্ডস্টকের আম্পায়ারিং নিয়ে মনে সন্দেহ জেগেছিল ড্যারেন স্যামির। বার্বাডোজ টেস্টে রোস্টন চেজ এবং শাই হোপের আউটের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যাওয়ার অভিযোগ এনে প্রকাশ্যে টিভি আম্পায়ারের সমালোচনা করেছিলেন তিনি। হোল্ডস্টককে নিয়ে প্রশ্ন তুলে প্রথম টেস্ট শেষে শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ। শাস্তি পেলেও স্যামি জানান, টিভি আম্পায়ারকে নিয়ে তিনি কোন রাগ পুষে রাখছেন না।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এজবাস্টন টেস্টে নাও খেলতে পারেন জসপ্রিত বুমরাহ। এই পেসার না খেললেও ইংল্যান্ডকে হারাতে প্রস্তুত ভারত। বুমরাহকে ছাড়া জেতার প্রস্তুতি দেশ থেকেই নিয়ে এসেছে ভারত, এমনটাই জানিয়েছেন দেশটির টেস্ট অধিনায়ক শুভমান গিল।
চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) উপর চাপ বাড়ছে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (ক্যাট)-এর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার দায় কোহলিদের দলকেই নিতে হবে।
নিকোলাস পুরানের সেঞ্চুরি ম্লান করে ৯ ছক্কায় অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে জয় এনে দিয়েছিলেন শিমরন হেটমায়ার। পরের ম্যাচেও সিয়াটল ওরকাসের জয়ের নায়ক ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে ৬ ছক্কায় মাত্র ২৪ বলে খেলেছিলেন অপরাজিত ৬৪ রানের ইনিংস। সিয়াটলের হ্যাটট্রিক জয়টাও এসেছে হেটমায়ারের ব্যাটেই। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে ৭ ছক্কায় অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলে নায়ক বনে গেছেন বাঁহাতি এই ব্যাটার। হেটমায়ারের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় পেয়েছে সিয়াটল।
বুলাওয়েতে সাউথ আফ্রিকাকে হারাতে হলে চতুর্থ ইনিংসে ৫৩৭ রান করতে হতো জিম্বাবুয়েকে। স্বাগতিকদের জন্য লক্ষ্যটা যখন পাঁচশ ছাড়িয়েছে সাউথ আফ্রিকার জয়টা প্রায় তখনই নিশ্চিত ছিল। কোডি ইউসুফ, কর্বিন বশের পেস বোলিংয়ে কাজটা সহজ এবং দ্রুত হয়েছে সফরকারীদের জন্য। প্রথম ইনিংসে ২৫১ রানে গুটিয়ে যাওয়া জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে মাত্র ২০৮ রানে। নিয়মিত ক্রিকেটারদের বিশ্রাম দেয়া প্রোটিয়াদের কাছে প্রথম টেস্টে ৩২৮ রানে হারল জিম্বাবুয়ে। নিজেদের টেস্ট ইতিহাসে রোডেশিয়ানদের এটিই সবচেয়ে বড় হার। জিম্বাবুয়েকে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল সাউথ আফ্রিকা।
বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। অসুস্থতার কারণে ম্যাচের আগেরদিন অনুশীলন করতে পারেননি লেগ স্পিনার রিশাদ হোসেন।
প্রায় ২০ বছর পর পঞ্চপাণ্ডব ছাড়া ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের জায়গায় কারা খেলবেন তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। তবে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন সিনিয়র দুই ক্রিকেটারের জায়গা নিতে পারেন তিনি এবং লিটন দাস।
টেস্ট সিরিজ হারের ক্ষত এখনও তরতাজা। সেই স্মৃতি নিয়েই মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে মেহেদী হাসান মিরাজের দলকে সমীহই করছে শ্রীলঙ্কা। দলটির অধিনায়ক চারিথ আসালাঙ্কা মনে করিয়ে দিয়েছেন দুই দলের সর্বশেষ সিরিজে বাংলাদেশই জয় পেয়েছিল।