শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ
চলতি বছরের শুরুতে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরেই ছিল বাংলাদেশ। তবে বাৎসরিক হালনাগাদে এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে যান নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ম্যাচে পাওয়া জয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে টাইগাররা।