মুল্ডারের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে সাউথ আফ্রিকার দাপট
প্রথম টেস্টের প্রথম ইনিংসে পেস বোলিংয়ে ৪ উইকেট নেয়া উইয়ান মুল্ডার দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১৪৭ রান। ভারপ্রাপ্ত অধিনায়ক কেশভ মহারাজ ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টে নেতৃত্বের ভারটা পড়ে মুল্ডারের কাঁধে। অধিনায়ক হয়ে নিজেকে ছাড়িয়ে গেলেন তিনি। রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে প্রথম দিন শেষ করেছেন অপরাজিত ২৬৪ রানে। মুল্ডারের ওমন ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ৪ উইকেটে সাউথ আফ্রিকার রান ৪৬৫।