টি-টোয়েন্টি সিরিজে লিটনকে পাচ্ছে না বাংলাদেশ
সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না বাংলাদেশের অধিনায়কের। চোটে থেকে সেরে উঠতে অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।