অধিনায়কত্ব হারালেন মিরাজ, নতুন ওয়ানডে অধিনায়ক লিটন
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব হারিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিন বোলিং অলরাউন্ডারের পরিবর্তে ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। টি-টোয়েন্টির পাশাপাশি এখন ওয়ানডেতেও টাইগারদের নেতৃত্ব দেবেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। বিষয়টি নিশ্চিত করেছেন তামিম ইকবাল।