শক্তি বাড়াতে সাউথ আফ্রিকা দলে যোগ দিলেন এনগিডি
গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে দল শক্তিশালী করতে দলে ফেরানো হলো লুঙ্গি এনগিডিকে। সাউথ আফ্রিকা ইতোমধ্যেই দুই টেস্টের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে আছে।
গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে দল শক্তিশালী করতে দলে ফেরানো হলো লুঙ্গি এনগিডিকে। সাউথ আফ্রিকা ইতোমধ্যেই দুই টেস্টের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে আছে।
আবুধাবি টি-টেনের প্রথম আসরের পর্দা উঠেছে মঙ্গলবার। প্রথম দিনই হারের মুখ দেখেছে তাসকিন আহমেদের নর্দান ওয়ারিয়র্স। তারা কোয়েটা কাভালরির কাছে রানের ব্যবধানে হেরেছে। আগে ব্যাট করে খাজা নাফের ঝড়ো ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৩৪ রানের পুঁজি পেয়েছিল কোয়েটা।
বিভিন্ন কমিটির দায়িত্ব পুনর্বিন্যাস করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দায়িত্ব পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক সংস্থা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের তিন ফরম্যাটের তিন সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে। টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য যথাক্রমে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত এবং সাইফ হাসানকে সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
পাকিস্তানের ব্যাটার বাবর আজমকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর ক্রিজ ছাড়ার আগে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেছিলেন তিনি। এ কারণে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে হারলেও মিরপুর টেস্ট জিতে সমতায় সিরিজ শেষ করতে চায় আয়ারল্যান্ড। মুশফিকুর রহিমের শততম টেস্টে বাংলাদেশকে হারানোর ইচ্ছার কথা জানিয়েছেন আয়ারল্যান্ডের ব্যাটার হ্যারি টেক্টর এবং কোচ হেনরিখ মালান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
৮৪ রান নিয়ে তানজিদ হাসান ও প্রিতম কুমার ৪০ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিলেন রাজশাহী বিভাগের হয়ে। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। আর তাতেই ভর করেই দ্বিতীয় ইনিংসে ৩৮২ রানের বিশাল পুঁজি পায় রাজশাহী বিভাগ।
সিলেটে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। এবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে আইরিশরা। মিরপুরের এই টেস্ট ম্যাচটি হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট। বিরল কৃতিত্ব অর্জনের জন্য মুশফিককে সাধুবাদ জানালেও আসন্ন টেস্টে তার ব্যাটে রান চান না আয়ারল্যান্ডের ব্যাটার হ্যারি টেক্টর।
‘সে (মুশফিক) যেভাবে প্রস্তুতি নেয়, এতটা বিস্তৃতভাবে প্রস্তুতি নিতে আমি আর কাউকে দেখিনি। তার মতো কাউকেই আমি আর দেখিনি। সম্ভবত শচীন টেন্ডুলকার তার মতো ছিলেন কিংবা তার কাছাকাছি ছিলেন।’ ২০২৪ সালের সেপ্টেম্বরে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টেস্টের আগে মুশফিকুর রহিমকে এমন মন্তব্য করেছিলেন চান্ডিকা হাথুরুসিংহে। ক্রিকেটের প্রতি ডানহাতি ব্যাটারের নিবেদন কতটা সেটারই বহিঃপ্রকাশ ছিল বাংলাদেশের তৎকালীন প্রধান কোচের।
আগেই টি-টোয়েন্টি ছেড়েছেন মুশফিকুর রহিম। চলতি বছরে অবসর নিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকেও। সাদা বলের ক্রিকেট থেকে ছাড়লেও এখনো নিয়মিত টেস্ট খেলে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার দুয়ারে মুশফিক। বাকি দুই ফরম্যাট ছেড়ে দেয়া ডানহাতি ব্যাটার আর কতদিন বাংলাদেশের হয়ে খেলবেন সেটার নিশ্চয়তা নেই। ফিল সিমন্স অবশ্য অবসরের ব্যাপারটা পুরোপুরি মুশফিকের উপরই ছেড়ে দিয়েছেন।
লম্বা সময় ধরেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটার মুশফিকুর রহিম। রান, সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরি ছাপিয়ে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলতে যাচ্ছেন তিনি। তাকে নিয়ে গর্বিত ফিল সিমন্স।