ছোটবেলা থেকেই জয়াসুরিয়ার মতো হতে চেয়েছি: আতাপাত্তু
১৯৯৬ সালে বিশ্বকাপ জয় বদলে দিয়েছিল শ্রীলঙ্কার ক্রিকেটের ইতিহাস। সেই বিশ্বকাপ জয়ে শুধু ছেলেরাই নয় মেয়েরাও অনুপ্রাণিত হয়েছিলেন ক্রিকেট খেলার প্রতি। তখনকার ৬ বছরের চামারি আতাপাত্তুর ক্রিকেটে আসার পেছনের গল্পটাও সেই বিশ্বকাপ ঘিরে। এরপর নানা বাধা-বিপত্তি পেরিয়ে হয়ে শ্রীল্কার মেয়ে ক্রিকেটের কান্ডারি হয়েছেন আতাপাত্তু। শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেয়া আত্তাপাত্তু দেশটির নারী ক্রিকেটের সবচেয়ে বড় আইকনও।