ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপের মূল্য সাড়ে ৩ কোটি টাকা
১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পরা একটি ব্যাগি গ্রিন ক্যাপ কিনেছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর। যার মূল্য ৪,৩৮,৫০০ অস্ট্রেলিয়ান ডলার (যা প্রায় ৩,৪৭,৯৬,৪৩২ বাংলাদেশি টাকা)।
১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পরা একটি ব্যাগি গ্রিন ক্যাপ কিনেছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর। যার মূল্য ৪,৩৮,৫০০ অস্ট্রেলিয়ান ডলার (যা প্রায় ৩,৪৭,৯৬,৪৩২ বাংলাদেশি টাকা)।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই ব্যাটার এখন ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক। শীর্ষ দশে আছেন ওপেনার বেন ডাকেটও। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সই বলে দিচ্ছে লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ কতটা শক্তিশালী।
ভবিষ্যতে কোচিংয়ে যুক্ত হতে আগ্রহী ভারতের সদ্য সাবেক ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর দেশের ক্রিকেটের জন্য যেকোনও ভূমিকায় কাজ করতে প্রস্তুত এই ব্যাটার।
কদিন পরেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। দলগুলো নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এশিয়া কাপের জন্য ভারত শক্তিশালী দল ঘোষণা করেছে। দলে আছে একাধিক চমক। সহ-অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি দলে ফিরেছেন শুভমান গিল। এ ছাড়া অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহর দিকে নজর থাকবে সবার।
আসন্ন এশিয়া কাপে ওয়ানিন্দু হাসারাঙ্গার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি এই অলরাউন্ডারকে।
ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই দলটি গঠিত হয়েছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে অনুষ্ঠিতব্য সিরিজটির জন্য।
ইংল্যান্ডের আগ্রাসী টেস্ট কৌশল 'বাজবল' নিয়ে এবার কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তার মতে, অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জিততে হলে ইংল্যান্ডকে আক্রমণাত্মক ক্রিকেটেই টিকে থাকতে হবে।
খেলার ধরন ও স্ট্রাইক রেটে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বাবর আজম। ডানহাতি ব্যাটারকে এশিয়া কাপের স্কোয়াডে না রাখার ব্যাখ্যায় এমনটাই জানিয়েছিলেন মাইক হেসন। পাকিস্তানের প্রধান কোচের সঙ্গে সুর মিলিয়েছেন মোহাম্মদ হারিসও। ডানহাতি এই ব্যাটার জানান, টি-টোয়েন্টিতে টিকতে হলে বাবরকে আরও দ্রুত রান তুলে খেলতে হবে। হারিসের এমন মন্তব্যে ক্ষেপেছেন বাসিত আলী। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, হারিস এমন মন্তব্য করলে তাকে বেত দিয়ে পেটানো উচিত।
পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজটি আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত শারজাহতে অনুষ্ঠিত হবে। এশিয়া কাপের আগে প্রস্তুতির জন্য এই সিরিজটি খেলতে যাচ্ছে এই তিন দল।
নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে সেঞ্চুরি পেয়েছে অস্ট্রেলিয়ার তিন ব্যাটার। ট্রাভিস হেড ও মিচেল মার্শের সঙ্গে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন ক্যামেরন গ্রিনও। বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়া সেঞ্চুরিতে আইসিসির ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। র্যাঙ্কিংয়ে এগিয়েছেন গ্রিনের সতীর্থ হেড ও মার্শ।
আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার জন মুনিকে আবারও ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। বুধবার (২৭ আগস্ট) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই কোচকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
নিজেকে ফিট রাখতে বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) কঠোর অনুশীলন করছেন আজম খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের চলমান ফিটনেস রুটিন ও চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বলেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার।