৭ বছর পর জিম্বাবুয়ে দলে ক্রেমার
সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গ্রায়েম ক্রেমার। তাকে নিয়েই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আসন্ন এই সিরজটি শুরু হবে ২৯ অক্টোবর।
সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গ্রায়েম ক্রেমার। তাকে নিয়েই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আসন্ন এই সিরজটি শুরু হবে ২৯ অক্টোবর।
এইডেন মার্করাম বিশ্রামে থাকায় পাকিস্তান সফরে সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেয়ার কথা ছিল ডেভিড মিলারের। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না বাঁহাতি এই ব্যাটারের। মিলারের মতো ছিটকে গেছেন জেরাল্ড কোয়েতজি। পুরো সাদা বলের সিরিজেই পাওয়া যাবে না পেস বোলিং এই অলরাউন্ডারকে।
২০২২ সালে ভারত 'এ' দলের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন তিলক ভার্মা। সেই সফরে ম্যাচ খেলাকালীন শারীরিক সমস্যায় পড়েন ভারতীয় এই ব্যাটার। তিনি আঙ্গুল নাড়াতে পারছিলেন না। বাধ্য হয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
প্রথম ওয়ানডেতে ৮ বল খেলা বিরাট কোহলি দ্বিতীয় ম্যাচে খেলেছেন ৪ বল। বলের সংখ্যার পরিবর্তন হলেও ডানহাতি ব্যাটারের নামের পাশের সংখ্যা বদলায়নি। টানা দুই ম্যাচেই ভারতের সাবেক অধিনায়ক আউট হয়েছেন শূন্য রানে। কয়েক মাস পর ওয়ানডে ক্রিকেটে টানা দুই ম্যাচে শূন্য রান করায় অনেকে কোহলির শেষ দেখে ফেলছেন। সুনীল গাভাস্কার অবশ্য কোহলিকে এখনই ৫০ ওভারের ক্রিকেট ছাড়তে দেখছেন না।
মাউন্ট মঙ্গানুইতে অনুশীলনের সঙ্গে হাতে চোট পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। চোটের কারণে নিউজিল্যান্ড সফরের পাশাপাশি ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলা হয়নি তারকা অলরাউন্ডারের। তবে অস্ত্রোপচার শেষে সেরে উঠতে পারায় টি-টোয়েন্টিতে ফিরছেন তিনি। যদিও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে খেলবেন তিনি। টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
৭১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলেই ৪ উইকেট হারায় পাকিস্তান। চতুর্থ দিন সকালে ব্যাটিং করতে নেমেই পঞ্চম বলে হারায় বাবর আজমের উইকেট। পরবর্তীতে বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, শাহীন শাহ আফ্রিদিরা। আগের দিনের সঙ্গে ৪৪ রান যোগ করে ১৩৮ রানে অল আউট হয় পাকিস্তান। ৬৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় ৮ উইকেটের জয় তুলে নেয় সাউথ আফ্রিকা। যার ফলে ২০০৭ সালের পর অর্থাৎ ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল সফরকারীরা।
অবশেষে পাকিস্তানের টি–টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ এবং শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি।
সাইমন হার্মার যখন আসিফ আফ্রিদির বলে লেগ বিফোর উইকেট হয়ে ফিরলেন তখন সাউথ আফ্রিকার রান ৭ উইকেটে ২১০। পাকিস্তানের চেয়ে তখনো ১৯৪ রানে পিছিয়ে সফরকারীরা। স্বাভাবিকভাবেই রাওয়ালপিন্ডিতে লিড পাওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে সেটা হতে দেননি কেশভ মহারাজ-সেনুরান মুথুসামি। ৫৩ বলে ৩০ রান করে নবম ব্যাটার হিসেবে ফেরেন মহারাজ। তখন সাউথ আফ্রিকার ৯ উইকেটে ৩০৬। সেখান থেকেও লিড পেতে পারতো স্বাগতিকরা। তবে পাকিস্তানকে হতাশ করে উল্টো লিড নিয়েছে সাউথ আফ্রিকার। হাফ সেঞ্চুরিয়ান মুথুসামির সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন কাগিসো রাবাদা।
ব্র্যাড ইভান্সের সঙ্গে ব্লেসিং মুজারাবানির পেস আগুনে পুড়ে প্রথম ইনিংসে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে একটুখানি উন্নতিতে কেবল দেড়শ ছুঁতে পেরেছে। তবে সেই রানও যথেষ্ট ছিল না জিম্বাবুয়েকে আবারও ব্যাটিংয়ে নামাতে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের তিন উইকেট নিলেন মুজারাবানি। ডানহাতি পেসারের সঙ্গে পাঁচ উইকেট নিলেন রিচার্ড এনগারাভা। তাদের দুজনের ওমন বোলিংয়ে ইব্রাহিম জাদরানের ৪২ রানের পরও ১৫৯ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারিয়ে ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট জিতল জিম্বাবুয়ে।
ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চূড়ান্ত মন্তব্য করার সময় এখনো আসেনি বলে মনে করছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। পারফরম্যান্সে ঘাটতি থাকলেও, কোহলি ও রোহিতের সামর্থ্য ও অভিজ্ঞতা দীর্ঘ মেয়াদে ভারতের কাজে দেবে, এমনটাই বিশ্বাস সাবেক এই তারকা ব্যাটারের।
২০২৫ সালের আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে মূল্যবান দল। হুলিহান লোকির প্রকাশিত রিপোর্টে দেখা যায়, দলটির ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ২৬৯ মিলিয়ন ডলারে, যা গত বছরের তুলনায় ১৮.৫ শতাংশ বেশি। এটি আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃদ্ধি।
এশিয়া কাপ ২০২৫ ফাইনালের পর ট্রফি হস্তান্তর না করায় নতুন বিতর্কে জড়িয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এখনো পর্যন্ত ট্রফিটি তার দুবাই অফিসেই রয়েছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একাধিক অনুরোধ সত্ত্বেও নাকভি ট্রফি ভারতে পাঠাতে রাজি হননি।