এবার আমির বলছেন, ‘ভারত ফাইনালেই উঠবে না’
পাকিস্তান বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিলেও ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের কথার লড়াই যেন থামছেই না। ভারতকে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হিসেবে দেখেন না, এমন মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তার এমন মন্তব্য ভুল প্রমাণিত হবার পরও থামেননি আমির। বরং নতুন আরেক বিতর্কিত ভবিষ্যদ্বাণী দিয়ে আবারো আলোচনায় তিনি।