মধুর ‘প্রতিশোধ’ নিয়ে সিরিজ সমতায় নিউজিল্যান্ড
প্রথম টি-টোয়েন্টিতে হারলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে অনুষ্ঠিত ম্যাচে সাউথ আফ্রিকাকে ৬৮ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনে স্বাগতিকরা।
প্রথম টি-টোয়েন্টিতে হারলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে অনুষ্ঠিত ম্যাচে সাউথ আফ্রিকাকে ৬৮ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনে স্বাগতিকরা।
নিউজিল্যান্ডের মিডল অর্ডারের ব্যাটার বেভন জ্যাকবস বাঁ হাঁটুর চোটের কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে কভার হিসেবে যুক্ত করা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা কেটেন ক্লার্ককে।
অনুশীলনের সময় হাতের আঙুলে চোট পেয়ে চার সাপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের লেগস্পিনার ইশ সোধি। মাউন্ট মঙ্গানুইতে সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে অনুশীলনের সময় বলের আঘাতে সোধির বৃদ্ধাঙ্গুলি ভেঙে যায়। এই চোট থেকে সেড়ে উঠতে চার সাপ্তাহের মত সময় লাগতে পারে বলে জানা গেছে। আর তাতে করে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পুরো সিরিজই মিস করতে যাচ্ছেন এই স্পিনার।
ফ্র্যাঞ্চাইজি লিগের সূচির সঙ্গে সাংঘর্ষিক হলে বেশিরভাগ সময়ই জাতীয় দল থেকে ছুটি পেয়ে থাকেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন-লকি ফার্গুসনরা। ক্রিকেটারদের মধ্যে কোচদেরও ছুটি দিচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য সাউথ আফ্রিকা সিরিজ ও বাংলাদেশ সফরের সময় ছুটি পাচ্ছেন লুক রঙ্কি ও জ্যাকব ওরাম। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছিল সাউথ আফ্রিকা। টানা পাঁচ ম্যাচে জিতেছিল তারা। তবে সেমি ফাইনালে নিউজিল্যান্দের বিপক্ষে হেরে বিদায় নেয় এইডেন মার্করামের দল। তাদেরকে সবচেয়ে বোকা দল আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেয়ার পর থেকেই ভারতে আটকে ছিল ওয়েস্ট ইন্ডিজ দল। শেষ পর্যন্ত বিশেষ বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে খেলোয়াড় ও কোচিং স্টাফদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক মিচেল সান্টনার। শেষ দুই ম্যাচে অধিনায়কত্ব করবেন টেস্ট অধিনায়ক টম ল্যাথাম, যিনি প্রায় তিন বছর পর দেশের হয়ে টি–টোয়েন্টি দলে ফিরছেন।
সুপার এইটের প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকার বিপক্ষে বড় হারের পর অনেকেই ভারতের শেষ দেখেছিলেন সেখানে। কিন্তু ঠিক সেখান থেকেই যেন নিজেদের খুঁজে পেলো ভারত। পরের চার ম্যাচে প্রতিপক্ষদের দুমড়ে মুচড়ে দিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে সূর্যকুমার যাদবের দল। এই বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা অলরাউন্ডার শিভাম দুবেও বিশ্বাস করেন, সেই হারের পরেই নিজেদের সেরা ছন্দ খুঁজে পেয়েছিলো ভারত।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা ধরে রাখল ভারত। টানা দুইবার বিশ্বকাপ জিতে ইতিহাসও গড়েছে সূর্যকুমার যাদবের দল। এর মাধ্যমে ভারত প্রথম দল হিসেবে নাম লিখিয়েছে, যারা পরপর দুই আসরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ল।
ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড— তিন দলের মধ্যে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন শাই হোপরা। ইংল্যান্ডের বিদায় ঘণ্টা বেজেছে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের পরে। তবুও সবার আগে বিশেষ চার্টার্ড বিমানে ভারত ছাড়ার টিকিট পেয়েছে ইংলিশরা। আইসিসির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন কুইন্টন ডি কক ও ডেভিড মিলাররা।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরও। টুর্নামেন্টের বেশিরভাগ দল বিদায় নিলেও কিছু দল এখনও ভারতেই আটকে রয়েছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা দল দেশে ফিরতে না পারায় প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে।
সাদা বলের ক্রিকেটে সবশেষ এক দশকের বেশি সময়ে দুইটি ওয়ানডে বিশ্বকাপ, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। তবে একটিতেও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি তারা। টানা চার ফাইনালে হারা কিউইরা আরেকটি ফাইনালের সামনে দাঁড়িয়ে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মিচেল স্যান্টনার-গ্লেন ফিলিপসরা যদি ভারতে হারাতে না পারে তাহলে নিউজিল্যান্ডকে চোকার তকমা দেবেন ডেল স্টেইন।