৩ ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান দল এখন ঢাকায়
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ ৮ মার্চ ভোরে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল। ১০ মার্চ অনুশীলন শেষে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা দলটির। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ ৮ মার্চ ভোরে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল। ১০ মার্চ অনুশীলন শেষে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা দলটির। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ।
ক্রিকেটাররা আসার আগেই বাংলাদেশে পা রেখেছেন পাকিস্তান ক্রিকেট দলের কোচিং স্টাফ। একদিন পর (৮ মার্চ) বাংলাদেশ সফরে আসছেন শাহীন শাহ আফ্রিদি, সাহিবজাদা ফারহানরা। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে একই ফ্লাইটে আসছেন রমিজ রাজা ও কুমার ধর্মসেনা।
চলতি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করেই চলেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। সবগুলো ভবিষ্যদ্বাণীই সুরিয়াকুমার যাদবের দল ভুল প্রমাণ করে ফাইনালে উঠেছে। আমির আলোচনায় থাকার জন্যই এসব মন্তব্য করছেন বলে দাবি ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের।
ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন সাঞ্জু স্যামসন। বিশ্বকাপের শুরুর দিকে মূল একাদশে জায়গা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটারের। তবে শেষের দিকে সুযোগ পেয়েই নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ বলে খেলেছেন অপরাজিত ৯৭ রানের ইনিংস।
রানখরায় ভুগতে থাকা লিটন দাস গত বছর বাংলাদেশের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন! একই বছরের জুলাইয়ে ফিরে আবারও বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেটে রান করতে না পারলেও আবারও ফেরানো হয়েছে ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে। লিটনকে ফেরানো নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে, নিজেই জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবুও অভিজ্ঞতায় ভরসা করে ওয়ানডে দলে ডাকা হয়েছে তাকে। নাজমুল আবেদিন ফাহিম জানালেন, মিডল অর্ডারে লিটনকে নিয়ে তাদের অনেক স্বপ্ন আছে।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করেছেন সূর্যকুমার যাদব, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়ারা। ভারতকে নিয়ে প্রতিনিয়ত মন্তব্য করে বারবার ভুল প্রমাণিত হওয়া আমিরকে ‘ভুয়া বাবা’ হিসেবে আখ্যা দিয়েছেন নভোজিৎ সিং সিধু। আমিরকে খোঁচা দিয়ে ভারতের সাবেক ক্রিকেটার বলেন, ‘খালি কলসি বাজে বেশি’।
ছন্দ না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। শ্রীলঙ্কা সিরিজে ফিরলেও জায়গা হারাতে হয় একাদশ থেকে। চোটের কারণে বিবেচনা করা হয়নি আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজে। ৫০ ওভারের ক্রিকেটে ছন্দে না থাকলেও পাকিস্তান সিরিজে ফেরানো হয়েছে ডানহাতি ব্যাটারকে। কোচদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা লিটন দ্রুতই রানে ফিরবেন বলে আশা করছেন গাজী আশরাফ হোসেন লিপু। প্রধান নির্বাচক জানান, মিডল অর্ডারের ভাবনায় নেওয়া হয়েছে তাকে।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করায় আফিফ হোসেনের জাতীয় দলে ফেরাটা ছিল কেবলই সময়ের ব্যাপার। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে দলে ফেরানো হয়েছে আফিফকে। দেড় বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরলেন বাঁহাতি এই ব্যাটার। পাকিস্তান সিরিজের দল ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন সরফরাজ আহমেদ। বাংলাদেশ সফর দিয়েই দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এমন প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এমন গুঞ্জনের মাঝেই পাকিস্তান জাতীয় দলের নির্বাচক হয়েছেন সরফরাজ। সাবেক উইকেটকিপার ব্যাটারের সঙ্গে নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন মিসবাহ উল হকও।
বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর পাকিস্তান দলে শাস্তি নিয়ে আলোচনা তুঙ্গে। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে, দলের প্রত্যেক সদস্যকে ৫০ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানি ক্রিকেটাররা মাঠের বাইরের ইস্যুতে আলোচনায় থাকতেই যেন বেশি পছন্দ করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবার পর মাঠের ক্রিকেট নিয়েই কাটাছেড়া হবার কথা ছিলো। কিন্তু এর মধ্যেই খবর, শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের আগে টিম হোটেলের এক নারী কর্মীর সাথে অসদাচরণ করেছেন এক ক্রিকেটার। নিজেদের কর্মীর সাথে এমন ঘটনায় সেই ক্রিকেটারের বিরুদ্ধে বড় ধরণের পদক্ষেপও নিতে চেয়েছিলো শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের সেই হোটেল কর্তৃপক্ষ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। এরপর বিভিন্ন রিপোর্টে জানা যাচ্ছে পাকিস্তানের ক্রিকেটে শুরু হয়েছে নতুন অস্থিরতা। এরই মধ্যে প্রধান কোচ মাইক হেসনকে সরিয়ে সরফরাজ আহমেদকে পাকিস্তান দলের দায়িত্ব দেয়া হচ্ছে বলেও গুঞ্জন শুরু হয়েছে।