বুলবুলের বোর্ড ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটি বিলুপ্ত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই ব্যাপারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছেও জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।