ভারত সিরিজের সূচি প্রকাশ করল জিম্বাবুয়ে
২০২৭ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফর করবে জিম্বাবুয়ে। ভারতে যাওয়ার আগে চলতি বছর সূর্যকুমার যাদব-অভিষেক শর্মাদের আতিথেয়তা দেবে তারা। ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।