অস্ট্রেলিয়া দলে ১৯ বছর বয়সী কনস্টাস, ফিরলেন রিচার্ডসন
বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে নেওয়া হয়েছে ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনস্টাসকে। সিরিজ শুরুর আগেই এই ক্রিকেটার বেশ আলোচনায় ছিলেন। তবে অজি নির্বাচকরা ভরসা রেখেছিলেন ন্যাথান ম্যাকসুয়েনির ওপর।