হৃদয়ের সেঞ্চুরিতে রূপগঞ্জকে হারিয়ে শিরোপার আরো কাছে মোহামেডান
লিজেন্ডস অব রূপগঞ্জকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে থাকল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি এবং নাহিদ রানার চার উইকেটে এই জয় এসেছে মোহামেডানের।
লিজেন্ডস অব রূপগঞ্জকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে থাকল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি এবং নাহিদ রানার চার উইকেটে এই জয় এসেছে মোহামেডানের।
ঘরের মাঠে সবশেষ টি–টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে মাত্র ২০ রান করেছিলেন নিগার সুলতানা জ্যোতি। সাম্প্রতিক সময়ে নিয়মিত রান না পাওয়ায় বাংলাদেশের অধিনায়কের পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে। তবে বিশ্বকাপে যাওয়ার আগে ত্রিদেশীয় সিরিজে রানের দেখা পেয়েছেন জ্যোতি। দলকে জেতাতে না পারলেও ব্যাট হাতে ছন্দে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আর ১ সপ্তাহও বাকি নেই। এর মধ্যে বিসিবি নির্বাচন নিয়ে আইনি জটিলতা শুরু হয়েছে। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে দাবি করা হয়েছে, বর্তমান কাউন্সিলরদের মেয়াদ চলমান থাকা অবস্থায় নতুন কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠানো আইন ও বিসিবির গঠনতন্ত্রের পরিপন্থী।
ঈদুল আজহার বিরতি শেষে আবারও জমে উঠতে যাচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বিরতির পর বুধবার (২ জুন) থেকে ১২টি ক্লাব নতুন উদ্যমে মাঠে নামছে লিগের পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো খেলতে।
ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে বেশ এগিয়ে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শিরোপার লড়াইয়ে মোহামেডানের পরপর আছে আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মতো দলগুলোও। সামনের চারটি ম্যাচ জিতে ডিপিএলের শিরোপা নিশ্চিত করতে চান মোহামেডানের কোচ মিজানুর রহমান বাবুল।
আইসিসির সর্বশেষ সভায় অংশ নেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো প্রতিনিধি। এ নিয়ে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর একদিন পর আজ সোমবার ঢাকা পৌঁছেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই প্রতিনিধি।
আজ (১ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরের ড্রাফটে অংশ নিচ্ছেন বাংলাদেশের একঝাঁক ক্রিকেটার। বিভিন্ন ক্যাটাগরিতে তাদের অবস্থান ও পারিশ্রমিক অনুযায়ী তালিকা প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি বেশ উল্লেখযোগ্য।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। টুর্নামেন্টের নতুন মৌসুমে তাকে দলে নিয়েছে গল গালান্টস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া হবে। আজ এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেছে বিসিবি।
টপ অর্ডারের ব্যর্থতার পর বাংলাদেশকে টেনে নেওয়ার চেষ্টা করলেন নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার। তাদের প্রচেষ্টার পরও বড় পুঁজি পায়নি বাংলাদেশ নারী দল। সহজ লক্ষ্য তাড়ায় দুর্দান্ত ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে স্কটল্যান্ডকে জয় এনে দিয়েছেন ক্যাথরিন ব্রাইস। স্কটিশদের কাছে ৮ উইকেটে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো বাংলাদেশ।
একটা সময় পাকিস্তানের পেসাররা গতির ঝড় তুলতেন। শাহীন আফ্রিদিও ক্যারিয়ারের শুরুর দিকে গতি, সুইংয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করছেন। অথচ বাঁহাতি এই পেসার কালেভদ্রে প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার কিংবা তার চেয়ে বেশি গতিতে বোলিং করছেন। গতির এত অবনতির ব্যাখ্যায় শাহীন আফ্রিদি জানালেন, মেশিনেরও একটা সময় ক্ষয়, কার্যক্ষমতা কমে।
আম্পায়ার হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন তিনি। আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।