ক্যারিবিয়ান দীপপুঞ্জে কীভাবে বোলিং করতে হয় জানা আছে: সাকিব
প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে (জিএসএল) ডাক পেলেন সাকিব আল হাসান। আর অভিষেকেই বাজিমাত করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। দুবাই ক্যাপিটালসকে রীতিমতো এক হাতে জয় পাইয়ে দিয়েছেন তিনি।
প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে (জিএসএল) ডাক পেলেন সাকিব আল হাসান। আর অভিষেকেই বাজিমাত করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। দুবাই ক্যাপিটালসকে রীতিমতো এক হাতে জয় পাইয়ে দিয়েছেন তিনি।
টেস্টের পর ওয়ানডে সিরিজেও শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে লিটন দাসের দল। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা। বিশেষ করে লঙ্কানদের দুই ওপেনারই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে জাতীয় নির্বাচনের কারণে সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছেন বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম। এমন পরিস্থিতির কথা চিন্তা করে বিকল্প ভাবনাও ভেবে রেখেছেন তারা।
চলতি মাসে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ খেলতে ১০ জুলাই (বৃহস্পতিবার) ঢাকা ছাড়ছেন আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরাররা। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু ব্যস্ত সূচির বাহানা দিয়ে সিরিজটি এক বছরের জন্য স্থগিত করেছে ভারত। ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে সিরিজটি।
বেশ কিছুদিন ধরেই একজন পেস বোলিং অলরাউন্ডারের শূন্যতা অনুভব করছে বাংলাদেশ। এরই মধ্যে আশার আলো হয়ে এসেছেন তানজিম হাসান সাকিব। এই পেসার এরই মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত হয়ে উঠেছেন। পারফর্ম করছেন ব্যাটে-বলে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময় মোসাদ্দেক হোসেনকে নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর একটি মন্তব্য ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছিল। তিনি বলেছিলেন যতদিন মেহেদী হাসান মিরাজ জাতীয় দলে আছেন তত দিন মোসাদ্দেকের কোনো সুযোগ নেই।
টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এবার সামনে টি-টোয়েন্টি সিরিজ। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে বেশ ভালোই এগিয়ে শ্রীলঙ্কা। তবে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষই মনে করছে শ্রীলঙ্কা।
বল হাতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার অন্যতম সেরা পারফর্মার ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু টি-টোয়েন্টি সিরিজ শুরুর ঠিক আগেই চোট পেলেন দলের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তৃতীয় ওয়ানডে খেলার সময় ডান পায়ের চোটে পড়েছেন তিনি।
গত সপ্তাহে এজবাস্টনে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচে প্রায় ১ হাজার ৭০০ রান হয়েছে। যা প্রভাব ফেলেছে দুই দলের ব্যাটারদের র্যাঙ্কিংয়েও। এজবাস্টনে ১৫৮ ও ২৩ রানের ইনিংস খেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। তিনি পেছনে ফেলেছেন স্বদেশী জো রুটকে।
আগামী আগস্টে সীমিত ওভারের সিরিজ আয়োজনের লক্ষ্যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। নিউজওয়্যারের প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পারে ভারত ও শ্রীলঙ্কা।
আগে ব্যাট করে বাংলাদেশকে ২৮৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। ব্যাটিং করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। ২০ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন।