বাংলাদেশের ২০ উইকেট নিতে চায় শ্রীলঙ্কা
গল টেস্টে ড্র করলেও কলম্বো টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করতে চায় শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন এমনটাই নিশ্চিত করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। কলম্বোতে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে বিশাল সংগ্রহ তুলতে চান শ্রীলঙ্কার অধিনায়ক।
গল টেস্টে ড্র করলেও কলম্বো টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করতে চায় শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন এমনটাই নিশ্চিত করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। কলম্বোতে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে বিশাল সংগ্রহ তুলতে চান শ্রীলঙ্কার অধিনায়ক।
ভাগ্যের সঙ্গে যেন অসম এক লড়াইয়ে নেমেছেন নুরুল হাসান সোহান। গত কয়েকবছর ধরে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করলেও জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা মিলছে না তার। বারবারই নির্বাচকদের চোখ এড়িয়ে যাচ্ছে তাকে।
চতুর্থ দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে নাঈম হাসানই জানিয়েছিলেন, বাংলাদেশের জয়ের জন্য যাওয়ার সুযোগ রয়েছে। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে অবশ্য এমন কিছু একেবারেই ফুটে উঠেনি। পুরো বাংলাদেশ যেন সেদিন জয়ের চেষ্টাটাও করেনি। এমন অভিযোগ থাকলেও সেটা রীতিমতো উড়িয়ে দিয়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক নিশ্চিত করেছেন, ড্রেসিংরুমে থাকা কেউই ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলেন না।
শ্রীলঙ্কায় পৌঁছানোর পর প্রথম দিনের অনুশীলনেই আঙুলে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আঙুলে ব্যান্ডেজ নিয়েই গল টেস্টে খেলেছেন বাংলাদেশের অধিনায়ক। সিরিজের দ্বিতীয় টেস্টের আগেও আঙুলে চোট পেলেন বাঁহাতি এই ব্যাটার। স্লিপ ক্যাচের অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন তিনি। ফলে পর্যবেক্ষণে থাকতে হচ্ছে শান্তকে।
শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। স্বাগতিকদের দ্বিতীয় টেস্টের দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন দুনিথ ওয়েল্লালাগে ও বিশ্ব ফার্নান্দো। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বিতীয় টেস্টের স্কোয়াডব জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন নাজমুল হোসেন শান্ত। এমন গুঞ্জন ভাসছে চারিদিকে। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে সাম্প্রতিক সময়ে বোর্ডের নেওয়া কিছু বিতর্কিত ও নাটকীয় সিদ্ধান্ত। শ্রীলঙ্কা সিরিজের আগে হুট করেই শান্তকে না জানিয়ে তার ওয়ানডে নেতৃত্ব কেড়ে নেয়া হয়।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান করে আলোচনায় আছেন নুরুল হাসান সোহান। এই পারফরম্যান্সের সুবাদে 'এ' দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সবাই প্রত্যাশায় ছিলেন শ্রীলঙ্কা সফর দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন তিনি। তবে তাকে বাইরে রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল সাজিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচকরা।
শেষবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অসাধারণ পারফরম্যান্স করেই শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন নাইম শেখ। তবে ডিপিএলে অনবদ্য পারফরম্যান্স করেও জাতীয় দলে সুযোগ পেলেন না মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের কাছ থেকে আশাব্যঞ্জক কোনো বার্তাও পাননি এই অলরাউন্ডার।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়লেন সৌম্য সরকার। ২১ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন নাইম শেখ। দল ঘোষণার সময় সৌম্যর বাদ পড়া এবং নাইমের অন্তর্ভুক্তি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এই সিরিজ থেকে বাংলাদেশের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রতিবারই বিপিএল আয়োজন করা হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। এই তিন শহরের বাইরে বিপিএল আয়োজনের দাবি অনেকদিনের। আগামী বিপিএলেই নতুন ভেন্যু হিসেবে যুক্ত হতে পারে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম।
ঘরোয়া ক্রিকেটের বাইশ গজকে পেলেই আপন মহিমায় জ্বলে উঠেন এনামুল হক বিজয়। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)—সব টুর্নামেন্টেই রানের বন্যা বইয়ে দেয়া অভ্যাস বানিয়ে ফেলেছেন ডানহাতি এই ব্যাটার। অথচ জাতীয় দলে এলেই ঝিমিয়ে পড়ে বিজয়ের ব্যাট। সবশেষ কয়েকটি টুর্নামেন্টে নিয়মিত রান করে বাংলাদেশ দলে এলেও এখনো নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবে এখনই বিজয়কে ছুঁড়ে ফেলার দেয়ার পক্ষে নন হাবিবুল বাশার সুমন। বিজয়কে আরেকটি সুযোগ দেয়ার পক্ষেই মত দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।